26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নোমান মাহমুদ

অনলাইন ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তার নিয়োগের তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মক্কা প্রতিরক্ষা জোটের সাধারণ সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।

১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া নোমান মাহমুদ ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত দেশটির জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথভাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সদস্যদেশগুলোর যৌথ সামরিক প্রতিরোধব্যবস্থা জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা চুক্তিটির মূল লক্ষ্য।

মুসলিম বিশ্বের তিনটি শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত এই জোটটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী, জোটভুক্ত যেকোনো একটি দেশের ওপর সামরিক হামলা হলে তা তিন সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া গোয়েন্দা তথ্য আদান-প্রদান, যৌথ সামরিক মহড়া, ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং আধুনিক সমরাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্য নিয়েও জোটটি কাজ করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ