23.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

কেউ আইনের ঊর্ধ্বে নন: ইশরাক প্রসঙ্গে আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: মাদক আস্তানায় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তিনি তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্য চাকরিজীবীদের অংশগ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে এখনো আইনগত কোনো বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। আইন আগের মতোই রয়েছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। নির্বাচনে সরকারের কাজের মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে।

সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। বিরোধিতার জন্যই তারা বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছে। এটি তাদের বক্তব্য, যা সরকার বিশ্বাস করে না। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

এর আগে আইনমন্ত্রী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ