23.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

অনলাইন ডেস্ক: রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ও আগে থেকে সচেতন হওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সিভিল সার্জন (পিপি) ডা. এম জি ফারুক ভূঁইয়া, পিএইচএফ।

সম্প্রতি চাঁদপুর রোটারী ক্লাবের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত ক্লাবের ২৭২৭তম নিয়মিত সাপ্তাহিক সভায় সংক্রামক রোগ প্রতিরোধ ও হৃদরোগ বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

২০২৬-২০২৭ রোটারী বর্ষের ১৪তম এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পলাশ মজুমদার পিএইচএফ। অনুষ্ঠান পরিচালনা ও সেক্রেটারির দায়িত্ব পালন করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান হাবিবুর রহমান পাটোয়ারী পিএইচএফ।

ডা. এম জি ফারুক ভূঁইয়া সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগের ঝুঁকি এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

মশার প্রজননস্থল তৈরি ঠেকাতে বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা ও পুরোনো টায়ার নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন। জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিজে নিজে ওষুধ না খাওয়ার কথাও বলেন তিনি।

শিশুদের হামসহ টিকাদানযোগ্য রোগ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানান এই চিকিৎসক।

হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন ডা. ফারুক ভূঁইয়া।

বুকে ব্যথা বা চাপ, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম কিংবা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া ব্যথার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ