অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মন্দিরের অফিস কার্যালয়, পূজামণ্ডপসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডঃ নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডের পর শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার অফিস কক্ষের বৈদ্যুতিক ওয়ারিং পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে নতুন সুইচবোর্ড ও সার্কিট ব্রেকার স্থাপন করা হয়েছে।




