27.4 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে#কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু#প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর#পিতার শিক্ষকতা পেশার পরিচিতিতে বাগাদীর চেয়ারম্যান পদপ্রার্থী সরওয়ার গাজী#আইয়ুব বাচ্চু: সুরের জাদুকরের অপূর্ণ স্বপ্ন#ফরিদগঞ্জে ৮ একর জমিতে মাছের পোনা উৎপাদনে সফল মোশারফ হোসেন মানিক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫#মা ইলিশ রক্ষার অভিযান আরও নিবিড় করার আহ্বান#চাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক#কলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত অন্তত ১৮, আহত ৩৫

প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী কারাগারে

অনলাইন ডেস্ক: চাঁদপুরে প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল (৪৫) ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

১৮ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কাস্টডি ওয়ারেন্টের ভিত্তিতে সিআর ৬৩৫/২০২৬ নম্বর মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। আদেশ শোনার পর মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালতে হাততালি দেন। এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে তাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য ৪২ লাখ টাকা নেওয়া হলেও তাকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় তিনি আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন।

আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক তা প্রত্যাখ্যান করেন এবং তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ বহাল রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ