23.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে রাতে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের সময় রাতে ঘোরাঘুরি করা অবস্থায় কিশোরদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাতে বাইরে থাকার বিষয়ে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে জানানো হয়েছে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পরে রাতে অপ্রয়োজনে বাইরে না ঘোরার অঙ্গীকার করলে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় কিশোরদের হস্তান্তর করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া এবং ওসি (তদন্ত) রাজীব শর্মা।

হাজীগঞ্জ থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ