23.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় শারদীয় দূর্গাপূজায় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি সহ শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন দত্ত বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।

উক্ত পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রদীপ চন্দ্রের স্বাগত বক্তব্যে এসময় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। পরিদর্শনকালে বক্তারা বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। পরিশেষে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের জন্য আর্শিবাদ করবেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, বর্তমান কমিটির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, বিএনপি নেতা আতাউর রহমান মোজাম্মেল খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, সহ সভাপতি খোরশেদ হাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সহ সভাপতি বিল্লাল ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ গাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, যুবদল নেতা বিল্লাল পাটওয়ারী, মিলন মিজি, জাফর গাজী, নাছির হাজী, ইউসুফ মিজি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম গাজী, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, সোহাগ গাজী, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ