22.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মোহাম্মদ মিজি (২২)। তিনি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের আশ্রাফ আলী মিজি বাড়ির আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পরও মোহাম্মদ মিজি গোপনে সংগঠন পুনর্গঠন ও সরকারবিরোধী বিভিন্ন তৎপরতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে একই অভিযোগে তাঁর বোনের জামাই ও ছাত্রলীগ নেতা সোহাগকেও পুলিশ গ্রেফতার করে বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসি আল-আমীন তালুকদার জানান, সরকারবিরোধী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, মোহাম্মদ মিজির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ