31.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি#বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী#মতলব ক্রিকেট একাডেমির সভাপতি টিটু, সম্পাদক জুয়েল#মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার, সম্পাদক সারোয়ার ফরাজী#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল#কচুয়ায় ৪৮ বছরের খতিবকে বিদায় সংবর্ধনা#মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ#বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি#শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ রাশমিকার

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আসিফ গাড়িতে না থাকায় কোনো হতাহত হয়নি।

আসিফ আকবর জানান, ভোরে শপিং মলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি শপিং মলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তখন তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারা এ হামলা চালিয়েছে বা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ