29.4 C
Bangladesh
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন#ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণী কর্মশালা

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক: গণঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের পাঁচ বছর পূর্ণ করেছে সোমবার (২৬ অক্টোবর)। এ উপলক্ষে দলটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়া ৩০ অক্টোবর ঢাকায় র‍্যালি করার পরিকল্পনা রয়েছে।

দলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ২৬ অক্টোবর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দলটির মূল ভিত্তি ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বে দলটি গড়ে ওঠে।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ—এই চারটি মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। একই দিন ২১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। দলটির স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পায়। দলটি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় এবং ৯৩টি সংসদীয় আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করে। পটুয়াখালী-৩ আসন থেকে দলের সভাপতি নুরুল হক নুর জয়লাভ করেন। তিনি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ নারী অধিকার পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ রয়েছে।

গণঅধিকার পরিষদের ভাষ্যমতে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম দলটি কর্মসূচি দেয় এবং ছাত্রদের আন্দোলনে সরাসরি অংশ নেয়। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থানে তাদের অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী শহীদ ও পাঁচশতাধিক নেতাকর্মী আহত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ