27 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

আজ শাশুড়ি দিবস

অনলাইন ডেস্ক: পরিবারে মা-বাবা, ভাই-বোন ও নিজের স্ত্রী-সন্তানের পাশাপাশি এমন কিছু মানুষ থাকেন, যারা পরিবারের সদস্য না হয়েও একটি সুখী পরিবার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের মধ্যে শ্বশুর-শাশুড়ি অন্যতম।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে দিবসটি পালন করা হয়।

প্রতিবছর অক্টোবর মাসের চতুর্থ রোববার দিবসটি পালিত হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিক উদ্‌যাপন এবং পরিবারে তাঁর অবদানের স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ হিসেবে দিবসটি পালিত হয়।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ