অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব সোহেল হাজী।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, মজিবুর রহমান মজু, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাশিম গাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, অলিউল্লা গাজী, সহ যোগাযোগবিষয়ক সম্পাদক ইউসুফ গাজী এবং সদর উপজেলা যুবদলের সদস্য শওকত কারী।
এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ মাল ও সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম হাজী, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ঈমান মিজি, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ইকবাল পাটোয়ারি, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিলন মিজি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম তালুকদার এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি নাসির হাজীসহ ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান
সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে তারা শুধু আনন্দ-উৎসব হিসেবে না দেখে অতীতের আন্দোলন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকারের বিষয় হিসেবে উল্লেখ করেন।
তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তারা।
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।




