29.9 C
Bangladesh
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাহিত্য একাডেমির নতুন ভবনে কবি নজরুল পাঠাগার প্রতিষ্ঠার দাবি#হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত#ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর#নজরুল বর্ষে চাঁদপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন#ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা#চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান#চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত#ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা#রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা#ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

২৮ অক্টোবর ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

সভা শেষে আবু হেনা মোস্তফা কামাল বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সম্প্রতি দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় জরুরি সভা আহ্বান করা হলে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সেখানে উপস্থিত হন। তাঁর অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল বলে সভায় জানানো হয়।

এরপর মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে মো. মহিউদ্দিনকে আবার খোঁজাখুঁজি করা হয়। এ সময় সেখানে থাকা সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয়ে তেড়ে আসার অভিযোগ করা হয়েছে। উপস্থিত অন্যরা তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশে হুমকি-ধমকি দেওয়া হয় বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় আরও বলা হয়, সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডার এবং থানা এলাকায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি-ধমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের কুপিয়ে জখম করার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

ফরিদগঞ্জে বিএনপির কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে কার্যকর উদ্যোগ নিলে এবং পরিস্থিতির স্থায়ী সমাধান হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ