29.9 C
Bangladesh
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত#ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা#রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা#ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম#ইব্রাহিমপুরবাসীর জনপ্রতিনিধি হতে চান একাধিকবার কারাবরণকারী হাফিজ উল্লাহ খান#সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক#মতলব উত্তরে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার ও বেচাকেনার অভিযোগ#বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান#ফরিদগঞ্জে অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন#পাইকপাড়া উত্তরে ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয়

ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বাংলাদেশি শিশু-কিশোরদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে চাঁদপুর চারুকলা একাডেমি। প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছে একাডেমির শিক্ষার্থী নাফিসা ইসলাম। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষার্থীই সনদ ও পুরস্কার অর্জন করেছে।

গত ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শিল্প ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’-এর আয়োজনে গত ১৫ সেপ্টেম্বর ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় ‘আর্ট এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পায়।

প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। তারা হলো—নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে।

‘আর্ট এক্সপো ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী আহসান আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাওসার হাসান টগর, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী প্রযোজক ও সংবাদ উপস্থাপক শাইখ সিরাজ এবং সাবেক অধ্যক্ষ ও শিল্পী ওয়াহিদুজ্জামান।

চাঁদপুর চারুকলা একাডেমির অধ্যক্ষ ও চিত্রশিল্পী অজিত দত্তের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশ নেয়। নাফিসা ইসলাম শ্রেষ্ঠ চিত্রশিল্পী নির্বাচিত হওয়া এবং একাডেমির ১২ শিক্ষার্থীর পুরস্কার অর্জনের ঘটনায় চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ