29.9 C
Bangladesh
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#নজরুল বর্ষে চাঁদপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন#ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা#চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান#চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত#ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা#রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা#ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম#ইব্রাহিমপুরবাসীর জনপ্রতিনিধি হতে চান একাধিকবার কারাবরণকারী হাফিজ উল্লাহ খান#সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক#মতলব উত্তরে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার ও বেচাকেনার অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিক ও ফরিদগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি প্রতিবাদ সভা থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে। কয়েকদিন আগে ফরিদগঞ্জ বাজারে ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের ওপর কতিপয় বিএনপি কর্মী হামলা চালান বলে তারা জানান। স্থানীয় সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের অনুরোধ ও হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার পর্যায়ে পৌঁছালেও গত মঙ্গলবার রাতে আবারও মহিউদ্দিনকে গালাগালি ও খোঁজাখুঁজি করা হয় বলে সভায় অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক শিমুল হাছানকে মারধরের চেষ্টা এবং প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের হুমকি দেওয়ার কথাও বলা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের তথ্য সংগ্রহ, উপজেলা পরিষদের টেন্ডারসংক্রান্ত সংবাদ কাভারেজ এবং থানা এলাকায় কাজ করতে গিয়ে সাংবাদিকরা একাধিকবার হুমকি, গালাগাল ও কুপিয়ে জখম করার হুমকির মুখে পড়েছেন।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, সহকর্মীদের ওপর হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সব সংবাদ প্রকাশ ও প্রচার অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

তিনি জানান, ফরিদগঞ্জে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও দলের দায়িত্বে থাকা নেতারা সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করে এসব ঘটনার স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ