26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মঞ্চনাটক থেকে শিশুদের স্বপ্ন গড়ার নিরলস সংস্কৃতিকর্মী পি এম বিল্লাল#হাইমচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা#সাহিত্য একাডেমির নতুন ভবনে কবি নজরুল পাঠাগার প্রতিষ্ঠার দাবি#হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত#ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে ছাই প্রবাসীর বসতঘর#নজরুল বর্ষে চাঁদপুরে সাংস্কৃতিক সন্ধ্যা ও ক্যালিগ্রাফি ক্লাস উদ্বোধন#ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা#চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান#চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত#ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা

হাইমচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় হাইমচর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি আলগী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, জিয়া বিশ্বাস ও ইউসুফ আলী।

উপজেলার ছয়টি ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ