25.9 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ#ইউপি নির্বাচনে অনিয়ম করলেই শাস্তি, প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে#৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ#এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের জাতির স্বার্থে আত্মনিয়োগ, প্রচলিত মানসিকতা পরিবর্তন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রসঙ্গে উপাচার্য বলেন, এখনো স্থায়ী ক্যাম্পাস না থাকলেও দ্রুত নিজস্ব ক্যাম্পাস বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে সরকার অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম পূর্ণাঙ্গ ক্যাম্পাসের প্রত্যাশা জানান। তিনি নবীন শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার মাধ্যমে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিল কবির নেহালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রিন্স মাহমুদ, আইসিটি বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট নাজিম উদ্দীন, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পি. এস. মং এবং চবিপ্রবি ছাত্রদলের সদস্য আবু সাঈদ বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষেও বক্তব্য দেন লুমান নূর শাহীন লাবিব, জোবায়ের হোসেন আপন ও সাব্বির হোসেন আসিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নতুন ও প্রবীণ শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ