24.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ

সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

অনলাইন ডেস্ক: গত সাড়ে সাত বছরে সারাদেশে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চাঁদপুরের সাহিত্য সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি। সংস্থাটির মাসব্যাপী ‘৬ষ্ঠ বই উপহার মাস’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর কর্মসূচিটির উদ্বোধন করা হয়। অক্টোবরজুড়ে পথঘাট, অফিস-আদালত ও যানবাহনে সাধারণ মানুষসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে শিল্প-সাহিত্যের বই তুলে দেওয়া হয়।

শুক্রবার ৩০ অক্টোবর সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি, প্রচারণা ও বই উপহারের জন্য তিন কর্মকর্তা-সদস্যকে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৬’ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম এবং নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বই উপহার মাসের আহ্বায়ক ও একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

সোহেল রুশদী বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। মানুষকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

রফিকুজ্জামান রণি জানান, এ বছর এক হাজার বই উপহারের লক্ষ্য নির্ধারণ করা হলেও নানা প্রতিকূলতা ও ধর্মীয় উৎসবের কারণে এর প্রায় ৮০ শতাংশ অর্জিত হয়েছে। একাডেমি প্রতিষ্ঠার পর থেকে ১৪ হাজারের বেশি বই উপহার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরির আন্দোলন হিসেবেও প্রতিবছর কর্মসূচিটি পালন করা হয়।

চর্যাপদ একাডেমি ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এবং ২০২১ সাল থেকে টানা ষষ্ঠবার মাসব্যাপী বই উপহার কর্মসূচি পালন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ