24.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ

হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আল-আমিন আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন থেকে আগত চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষাটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফাহাদ চাহমান।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাইমচর উপজেলার সাবেক উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন বাহার ও মাওলানা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়। তাদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা ছিল।

শিক্ষার্থীদের মেধা যাচাই, অধ্যয়নমুখী মনোভাব গড়ে তোলা এবং পড়াশোনায় আরও মনোযোগী করার উদ্দেশ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশে সক্ষমতা তুলে ধরার সুযোগ দেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ