23.8 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু#২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার#এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ#অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু#১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা#১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়

অনলাইন ডেস্ক: দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তিতে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ার কারিগর এ জেড এম জামাল উদ্দিনকে অশ্রুসিক্ত ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও বিশেষ আয়োজনে বিদায় জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে তাঁর এই বিদায় কেবল একজন শিক্ষকের অবসর নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয়ে উঠেছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সমাজসেবক মো. জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম এবং জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী। বক্তব্য দেন বিদ্যালয়ের অফিস সহকারী মো. শাহ পরান, প্রাক্তন শিক্ষার্থী ডা. শামীম, জাহিদুল হাসানসহ অন্যরা।

বক্তারা বলেন, আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির শিক্ষাও দেন। তাঁদের বক্তব্যে বলা হয়, দীর্ঘ ৩৮ বছর দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এ জেড এম জামাল উদ্দিন শিক্ষার্থী, বিদ্যালয় ও এলাকাবাসীর কাছে স্মরণীয় অবদান রেখেছেন। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বিদায়ী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর সময় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘদিনের সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বিশেষ আয়োজনের মাধ্যমে তাঁকে বিদায় জানান। পরে ফুল দিয়ে সাজানো একটি সুসজ্জিত গাড়িতে করে তাঁকে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সহকর্মীদের ভালোবাসা ও শিক্ষার্থীদের শ্রদ্ধায় এ জেড এম জামাল উদ্দিনের বিদায় উপস্থিত সবার মনে আবেগের ছাপ ফেলে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ