23.8 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু#২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার#এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ#অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু#১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা#১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার

অনলাইন ডেস্ক: চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার। প্রবৃদ্ধির হিসাবে এই বৃদ্ধি ১০ দশমিক ৪ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

আগের মাসগুলোর রেমিট্যান্স

অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ