23.8 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু#২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার#এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ#অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু#১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা#১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়ে তারা ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পাওয়া যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

মেহেদী একটি বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

ওসি জানান, মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ