23.8 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#কচুয়ায় শিক্ষক জামাল উদ্দিনের রাজকীয় বিদায়#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় হাজীগঞ্জের যুবকের মৃত্যু#২২ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৫ কোটি ৭০ লাখ ডলার#এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ#অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার#চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু#১৬ ডিসেম্বর সরকারি বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা#১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী#মতলব উত্তরে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, সরকারি কোষাগারে জমা ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা#হাইমচরে সোহেলকে সহযোগিতার আশ্বাস ইউএনওর

এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

অনলাইন ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় চাঁদপুরের ১৩টিসহ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ফলাফলে এমন চরম বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শোকজ পাওয়া চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম পাসের হার চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে—১০ শতাংশ। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ১২ দশমিক ৭৯ শতাংশ, সাচার ডিগ্রি কলেজে ১৭ দশমিক ৩৫ শতাংশ এবং কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ ছাড়া লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ, নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৪৪ শতাংশ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৫০ শতাংশ, সুজাতপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৭৪ শতাংশ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৮৮ শতাংশ, চিতোষী ডিগ্রি কলেজে ২৫ দশমিক ৮৪ শতাংশ, মুন্সী আজিম উদ্দিন কলেজে ২৬ দশমিক ২৩ শতাংশ, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজে ২৭ দশমিক ৪৮ শতাংশ এবং কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৮ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

৭৯ প্রতিষ্ঠানের অধ্যক্ষদের তলব

বোর্ড সূত্র জানায়, তলব করা ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনীর ৪টি প্রতিষ্ঠান রয়েছে।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে হবে। অধ্যক্ষদের মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ