23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের#চাঁদপুরে পশু পালনে অনেকেরই জড়িত : জেলা প্রশাসক

৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার

অনলাইন ডেস্ক: দূরের পথ পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য কিশোরীকে। কোথাও কয়েক কিলোমিটার পথ হেঁটে, আবার কোথাও কাদামাটি ও ভাঙাচোরা রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। দীর্ঘ ও কষ্টকর যাতায়াতের পাশাপাশি নিরাপত্তার উদ্বেগও অনেক সময় ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতিতে বাধা হয়ে দাঁড়ায়। এর প্রভাব পড়ে পড়াশোনায়, বাড়ে ঝরে পড়ার ঝুঁকি।

এ পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা ও শিক্ষায় ধরে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ছাত্রী বাইসাইকেল পাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার কমানো এবং নারীশিক্ষার প্রসারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

৩ লাখ ছাত্রীকে দেওয়ার জন্য সংগ্রহ করা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি সেগুলোর মান, ব্যবহারযোগ্যতা ও অন্যান্য দিক পরখ করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এ কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয় থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ও দরিদ্র ছাত্রী বাইসাইকেল পাবে। এর লক্ষ্য দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতের সময় ও শ্রম কমানো, চলাচল সহজ ও নিরাপদ করা এবং ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।

সংশ্লিষ্টদের মতে, যাতায়াতের সুবিধা বাড়লে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়তে পারে। দীর্ঘ পথ ও নিরাপত্তাজনিত উদ্বেগ কমলে পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের যাতায়াত ব্যয় কমার পাশাপাশি মেয়েদের শিক্ষায় ধরে রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধেও এর পরোক্ষ প্রভাব পড়তে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ