22.7 C
Bangladesh
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
spot_imgspot_img

ভাইয়ের পর মারা গেল দগ্ধ বোনও

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।

নিহত দুই শিশু উত্তর বড়কুল এলাকার আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

মরিয়মের দাদা আতিক মেম্বার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই মরিয়মকে দাফন করা হবে।

গত রোববার (২২ নভেম্বর) দুপুরে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের দরজা আটকে সংসারের কাজে বাইরে যান। এর মধ্যে বসতঘরে আগুন লাগে। পরে আগুন পাশের আরেকটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

আগুনে ঘরের ভেতরে পুড়ে মারা যায় শিশু আনাছ। মরিয়মের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সেদিন ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূইয়া ও প্রকল্প কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ