23.3 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এসআই ফরিদগঞ্জের শফিকুল ইসলাম#মতলব দক্ষিণে উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন#হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত#কচুয়া প্রেসক্লাবের আয়োজনে গুণীজন, কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা#পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী#হাজীগঞ্জ ইউএনও কার্যালয়ে বাড়ছে সাধারণ মানুষের চাপ#খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক#জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ#হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা#হত্যাকারী যে-ই হোক, সর্বোচ্চ শাস্তি দাবি জাপানপ্রবাসী ছেলের

পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিয়ন রয়েছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ সময় দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ