অনলাইন ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি, হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) মোহাম্মদ রাশেদুল ইসলামের বদলিজনিত বিদায় এবং নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) কাজী কাউছার হোসেনের আগমন উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়েছে।
গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, একজন কর্মনিষ্ঠ কর্মকর্তাকে বিদায় দিতে খারাপ লাগলেও বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া। নবনিযুক্ত ব্যবস্থাপক দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সঠিক ও দ্রুত সেবা দিয়ে এ অঞ্চলের গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএম আহসান কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান তপন চন্দ্র সরকার এবং সহকারী মহাব্যবস্থাপক মো. মনির হোসেন।
এ সময় বক্তব্য দেন বিদায়ী ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম, নবাগত ব্যবস্থাপক কাজী কাউছার হোসেন, চাঁদপুরের শাখা ব্যবস্থাপকদের পক্ষে মো. আলমগীর হোসেন ফরাজী, ব্যাংকের জেলা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. শফিউল আলম এবং সিবিএ’র সভাপতি আমির হোসেন।
গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাউদ্দিন ফারুক, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আব্দুল মমিন, বিল্লাল পাটওয়ারী ও মিজানুর রহমান সেলিম। শাখা কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন খায়রুল আলম মজুমদার ও শাকিল মির্জা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সেলিম মিয়া, টাইলস ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম হীরা, ব্যবসায়ী বাবু, আমিন মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক কামরুল, বিএনপি নেতা ইব্রাহিম খলি স্বপন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথি, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান পাটওয়ারীর উপস্থাপনায় হাফেজ মো. সিয়াম হোসেন কোরআন তেলাওয়াত এবং ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিনা রানী সাহা বিশ্বাস গীতা থেকে পাঠ করেন।




