25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

রূপসায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন তালুকদার। এতে আরও বক্তব্য দেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিট অফিসার এসআই হুমায়ুন কবির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে রবিউল আলম বাবু, মশিউর রহমান মনা মাস্টার, আব্দুল জলিল, ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, রফিকুল ইসলাম ও মনির হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের মতে, মাদক সমাজের বিভিন্ন স্তরে প্রবেশ করেছে এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শুধু মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করে কারাগারে পাঠালেই সমস্যার পূর্ণ সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বাড়ি ও পরিবার থেকে সচেতনতার উদ্যোগ শুরু করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ