26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

লাইফ সাপোর্টে থাকা ড্যাফোডিল শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

অনলাইন ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চানগাঁও এলাকার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ইবনাতের মৃত্যুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর তিনি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছিল এবং পরে তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ