অনলাইন ডেস্ক: মতলব জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমান। রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় তিনি মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। দুর্গাপূজা উদযাপন কমিটির গণের ভূমিকার সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক চন্দন সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমল ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, মতলব জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাও নাগ, দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্যসচিব সুকুমার ঘোষ এবং মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।




