22.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার (১৯ অক্টোবর) পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেবেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ তথ্য জানান।

পোস্টে তিনি জানান, জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।

পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাসের প্রসঙ্গ উল্লেখ করে ইশরাক বলেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিদেশ থেকে দেশে এসে তাতে যোগ দেবেন—এমন আশা করেন তিনি।

ইশরাক আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও বলেন তিনি।

পোস্টের শেষে তিনি মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ