22.9 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান পাটোয়ারী#মহামায়ায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ#মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা আশরাফুর রহমান বাবু#শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী#হাইমচরে হিফজ প্রতিযোগিতায় চার বিভাগেই হযরত আলী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম#গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচুয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ#ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার#জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিতে চাই#হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি#রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি গুরুত্বপূর্ণ

শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির উপদেষ্টা ও পৌরসভার মেয়র প্রার্থী আক্তার হোসেন পাটোয়ারী।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় তিনি এসব পূজামণ্ডপে যান। সেখানে পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আক্তার হোসেন পাটোয়ারী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, একই এলাকার মানুষ হিসেবে সবার সঙ্গে সম্পৃক্ত হতে পারা সৌভাগ্যের বিষয়।

সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর স্মৃতিচারণ করে তিনি জানান, তাঁর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছেন। সব ধর্মের মানুষের পাশে থাকার যে ধারা দেলোয়ার হোসেন মিয়াজী অনুসরণ করতেন, তিনিও সেইভাবে মানুষের পাশে থাকতে চান বলে উল্লেখ করেন।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অঙ্গীকারের কথা উল্লেখ করে আক্তার হোসেন পাটোয়ারী বলেন, কিশোর গ্যাং নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ চলছে এবং মানুষ এর সুফল দেখতে পাচ্ছে।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলায় এবার ১৯টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ