29.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা#শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়#সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি#বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী#মতলব ক্রিকেট একাডেমির সভাপতি টিটু, সম্পাদক জুয়েল#মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার, সম্পাদক সারোয়ার ফরাজী#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পয়ালজোষ উত্তরপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে তিনি ইউনিয়নের ৪, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যা, প্রত্যাশা ও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। স্থানীয় বাসিন্দারাও শাহিদুল ইসলামের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

কুশল বিনিময়কালে শাহিদুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা সম্ভব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। রাস্তা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ জানান তিনি।

মো. শাহিদুল ইসলাম বর্তমানে হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের সঙ্গে তাঁর কুশল বিনিময় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ