স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ৭০ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পরিদর্শক বাপন সেন।
১৪ আগস্ট, ২০২২ইং তারিখ রবিবার সকাল ০৯টা হতে ০৯.৩০ মিনিট পর্যন্ত পরিদশর্ক বাপন সেন এর নেতৃত্বে গঠিত রেডিং টীম কচুয়া থানাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী আনোয়ার হোসেন (৩৯), পিতা-আহচান উল্যা, মাতা- আম্মাত নেছা, থানা-রায়পুর, জেলা -লক্ষ্মীপুর এবং ২নং আসামী নুর হোসেন(৩৯), পিতা- মৃত সিরাজ উদ্দিন, মাতা-মৃত আম্মাতের নেছা, থানা-রায়পুর,জেলা- লক্ষ্মীপুর উভয়কে মোট ০৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা। উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
দিনের অপর আরেক অভিযানে দুপুর ১.৩০টা হতে ২টা পর্যন্ত উপ-পরিদর্শক পিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী গ্রামের মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী আঃ কুদ্দুছ পাটোয়রী প্রঃ রোমান (২৩), পিতা- মৃত মোঃ মেহের উল্ল্যা, মাতা- নুর জাহান, সাং- ইছাপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর এবং ২নং আসামী নাজমা আক্তার (২০), স্বামী- আঃ কুদ্দুছ পাটোয়ারী প্রঃ রোমান, পিতা- আসলাম বেপারী,থানা- ফরিদগঞ্জ, জেলা – চাঁদপুর উভয়কে মোট ৭০ বোতল ফেনসিডিল ও ০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ১,১০,০০০/-। উক্ত মামলায় উপ- পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।




