30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে গরু চোরের উপদ্রব বৃদ্ধি, আতংকে গোখামারী

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বেশ কয়েকদিন যাবৎ গরু চোরের উপদ্রব বৃদ্ধি হয়েছে। গত ১ মাস যাবৎ চাঁদপুরের শিলন্দীয়া, বাবুরহাট, মঠখোলায় এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

প্রতিনিয়ত এ সব এলাকা থেকে গরু চুরি অব্যাহত থাকার কারনে এ সব এলাকার গোখামারীদের মাঝে চরম আতংক রয়েছে। গরু চুরির ঘটনায় গত মঙ্গলবার সন্ধেহ জনক ভাবে শিলন্দীয়া মৃত জামাল বেপারী ছেলে মিজান বেপারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

গত ১ মাস শিলন্দীয়া এলাকার মোঃ মমিন খানের ২টা, শাহজান খান ৩টা, ফোরকান খানের ২টা, রশিদ গাজী ৩টা, স্বপন মিজির ২টা, ইউসুছ বেপারির ২টা, সিরাজ গাজীর ২টা, হাসমত গাজীর ২টা, রুমার মার ৩টাসহ বেশ কয়েজনের গরু চুরি হয়েছে।

শিলন্দীয়া গোখামারী মমিন খান জানান, গত একমাস যাবৎ শিলন্দীয়া বেশ কয়েকটি গরু হয়েছে, শিলন্দীয়ার মিজান বেপারী এসব গরু চুরির নের্তত্ব দিচ্ছে, তার আতংকে এ সব এলাকার মানুষ চরম দুচিন্ত্য় রয়েছে।

মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার বলেন, চাঁদপুরে ইদানিং গরুর চুরি বেড়ে গেছে, রাতের বেলায় পুলিশি টহল বৃদ্ধি করার জন্য তিনি দাবি করেছেন, এ ভাবে যদি গরু চুরি বেড়ে যায়, তাহলে মানুষ গরু পালন থেকে বিরত থাকবে দেশে, সংকটে পড়বে গরুর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ