স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মান্দারী গ্রামের কামার ভাঙ্গা ব্রিজ সংলগ্ন আঞ্চলিক মহাসড়ক থেকে সহিদ মিজির বাড়ি পর্যন্ত খালের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি করছেন এলাকাবাসী।
ব্রিজটি জন গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাবাসী দীর্ঘ দিন যাবৎ ব্রিজ নির্মাণের দাবি করে আসছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারীকে অবগত করলে তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে সরেজমিনে পরিদর্শনে যান।
ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী পরিদর্শনকালে বলেন, ব্রিজটি জন গুরুত্বপূর্ণ হওয়ায় আমি সরেজমিনে পরিদর্শনে আসছি। এসে যা দেখলাম এবং জনসাধারণের কাছ থেকে জানতে পারলাম এই অঞ্চলের ফসলি মাঠের কৃষকরা এ পথে চলাচল করে থাকে। জননেত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার। তিনি সবসময় কৃষকের পাশে আছেন। জনগণের সুখে দুঃখে পাশে আছেন। তাছাড়া সারা দেশে যোগাযোগ ব্যবস্থায় সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। এছাড়া তিনি আরো বলেন, ব্রিজটি করার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সর্বাত্মক চেষ্টা করব যেনো তাঁরা এ বিষয়ে দৃষ্টিপাত করেন।
আরোও পড়ুন: ইউপি সদস্য কবির হোসেন রনি বৈদ্য সহ ৬জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
ওই সময় এলাকাবাসীর পক্ষে সহিদ মিজি বলেন, আমাদের প্রানের দাবি এই কাঠের ব্রিজটি যেন সরকারিভাবে পাকা ব্রিজ হিসেবে নির্মাণ করে দেওয়া হয়। কারন প্রতিনিয়ত এই কাঠের জরাজীর্ণ ব্রিজটি দিয়ে প্রায় তিন থেকে চার শতাধিক মানুষ চলাচল করে। বর্তমানে কাঠের ব্রিজটির মাঝে মাঝে কাঠের মধ্যে পোচন ধরায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া কৃষকরা তাদের উৎপাদিত ফসল নেওয়ার সময় আতঙ্কে থাকেন কখন যেন পোচন ধরা কাঠে পা পরে ভেঙ্গে পড়ে। যেহেতু এই অঞ্চলের কৃষকরা তাদের ফসলিও শাক সবজি বাজারে বিক্রি করার জন্য এ পথ দিয়ে যেতে হয়। শুধু তাই নয় শুকনো মৌসুমে তালুকদার বাড়ি, কামাল মিজি বাড়ি, সফর আলী মিজি বাড়ি, ঢালী বাড়ি, খান বাড়ির মানুষ এই পথে চলাচল করে থাকে। তাই এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক, সদর উপজেলা ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের সদয় দৃষ্টি কামনা করেন।




