29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ মে, সোমবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর নিরুপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিভিন্ন খাত হতে কর নিরুপন ও আদায় বিষয় নিয়ে দীর্ঘসময় উপস্থিত ইউপি সদস্যগণ আলাপ আলোচনা করেন। ১ বৎসর ৪ মাসে ইউনিয়ন পরিষদে কত টাকা বিভিন্ন স্থান হতে কর আদায় হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে তা হিসাব করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে কোন কোন খাত থেকে কর আদায় করা যায় সে বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ নাজির হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ বিল্লাল হোসেন খান, শাহাদাত হোসেন, ইব্রাহীম তালুকদার, মোঃ জিয়াউর রহমান তপাদার, সোহেল পাটোয়ারী সোহাগ, মহিলা সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম, মুক্তা বেগম প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ