চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে জেলা টেলিভিশন ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত প্রমুখ।
এসপি বলেন, আমি ইতিমধ্যে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশসহ সকল ষ্টেক হোল্ডারদের সাথে কথা বলছি। আশা করছি এর সুফল জেলার জনগন পাবে।
টিভি সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি সোহেল রুশদী, টিভি ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) রিয়াদ ফেরদৌস, সাধারন সম্পাদক কাদের পলাশ, সাংগঠনিক সম্পাদক তালহা জোবায়ের, নেয়ামত হোসেন, ফারুক আহমেদ, শরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এ.এইচ.এম. আহসান উল্যাহ প্রমুখ। পরে টিভি ফোরামের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে স্বাগত অভিনন্দন জানানো হয়।




