30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চাঁদপুরে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের মতো চাঁদপুরেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নানামুখী ক্ষতি থেকে বাঁচতে আগাম প্রস্তুতি হিসেবে সদর উপজেলা কৃষি বিভাগ পরামর্শের মাধ্যমে কৃষকদের সতর্ক করে যাচ্ছে।

৭ ডিসেম্বর সকালে সেবাপ্রার্থীদের থেকে এ পরামর্শের খবর পাওয়া যায়। চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, আগামী দুই-তিন দিন ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের মতো চাঁদপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিপক্ব ফসল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখতে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, কৃষকদের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে বলেছি। বীজতলায় থাকা চারা পলিথিন শিট দিয়ে ঢেকে রাখতে বলেছি। সেচ, সার, বালাইনাশক প্রয়োগ, বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে বলেছি। পূর্ব অভিজ্ঞতা থেকেই আমরা সতর্কতার সঙ্গে কৃষি আবহাওয়া প্রকল্পের আওতায় চাষি ভাইদের নানামুখী ক্ষতির হাত থেকে বাঁচাতে এসব পরামর্শের মাধ্যমে তাদের পাশে রয়েছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ