29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৫২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে জাটকা রক্ষা নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় জাটকা ধরাকালে অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। ভ্রাম্যমান আদালত আটক জেলেদের মধ্যে ৩৮ জন ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক ১১ জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়।

সোমবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, সোমবার মধ্য রাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকায় জাটকা ধরাবস্থায় ৫২ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার কারেন্টজাল। পরবর্তীতে জব্দকৃত কারেন্টজালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুশফিকুর রহমান, কোস্টগার্ড স্টেশনের চীফ পেটি অফিসার এম. সফিকুল ইসলাম সহ কোস্টগার্ড সদস্যরা সহযোগিতা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ