30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ১৪টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় সমাপণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্র্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে দক্ষ গ্রাম পুলিশ বাহিনীর কোনো বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএন মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির অফিসার রাজিব শর্মা। ৪০ দিনব্যাপী গ্রাম পুলিশদের প্রশিক্ষনে শেষে তাদেরকে সার্টিফিকেট ও সেরা ফারপান্সের জন্য ৩জনকে ক্রেষ্ট দেওয়ায় হয়। ১০টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ