30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজীগঞ্জে দুই পক্ষের হামলায় আহত মনির হোসেনর মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে দুই পক্ষের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা মনির হোসেন মনা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার সকালে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ডোবার মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

যুবলীগ নেতা মনির হোসেন মনা গুরুতর আহত অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাথায় ১৯টি সেলাই করা হয়েছিল। টাকার অভাবে পরিবার তাকে দুই দিন আগে বাড়িতে নিয়ে আসে। আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মনির হোসেনের ছেলে শাহজাহানও গুরুতর আহত হন। তার মাথায় ৩৫টি সেলাই করা হয়েছে। আহতদের মধ্যে আরও রয়েছেন আব্দুল হান্নান, তার ছেলে রায়হান, মিন্টু, রাকিব, কাউয়ুম, মিজান, এবং ইয়াসিন। আহতদের মধ্যে বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, হামলায় নেতৃত্ব দেন বিএনপি নেতা নেচার চৌধুরী, তানভীর, কুদ্দুস, বাবলু, মহিন, এবং দেলোয়ার। তারা সবাই হরিপুর গ্রামের ছয়আনি বাড়ির বাসিন্দা।

আহত ইয়াসিন বলেন, তারা হামলা করে আমার চাচা ভাতিজাসহ সবাই কুপিয়ে আহত করে। তারপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা সবাই আহত এই অবস্থায় মামলার জামিন করাইয়া বাড়িতে আসছি। এর মধ্যে কাল রাতেও তারা আমাদের উপর হামলা করছে। আমরা অসহায়। আমরা মনার হত্যাকারীদের ফাঁসি চাই।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ