30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজী আবুল কালাম জমাদারের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: ‌চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান ফারুক স্পোর্টসের স্বত্বাধিকারী ও সমাজসেবক আলহাজ্ব মো. আবুল কালাম জমাদার।

বুধবার দুপুরে (৮ জানুয়ারি ২০২৫) বহরিয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়নের গরীব ও অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে প্রায় ৫ শতাধিক কম্বল, সোয়েটার এবং স্পোর্টসের গেঞ্জি।

যেকোনো উৎসব কিংবা দুর্যোগ-দুর্ভোগে লক্ষ্মীপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদারের এমন মানবিক সহায়তার জন্য এলাকাবাসী তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ি নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম জমাদার বলেন, আমি এই এলাকার সন্তান। মহান আল্লাহর অশেষ মেহেরবানী এবং এলাকাবাসীর দোয়ায় আমি ঢাকার একজন সফল স্পোর্টস ব্যবসায়ী। বর্তমানে ঢাকায় বসবাস করছি। তবে এলাকার মাটি এবং মানুষের প্রতি আমার অনেক দায়বোধ রয়েছে। সেই দায়বদ্ধ থেকে আমি যে কোন উৎসব কিংবা দুর্যোগ দুর্ভোগে সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি।

তিনি বলেন, ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ীদের পক্ষ থেকে আজকে লক্ষ্মীপুর ইউনিয়নের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতের কম্বল, গেঞ্জি এবং সোয়েটার বিতরণ করা হয়েছে। এর আগেও এলাকার এই ইউনিয়নের যুবক এবং তরুণদের মাঝে খেলাধুলার বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। এলাকার যুব সমাজকে মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। ‌আজকে এই আয়োজনের জন্য আমি ঢাকাস্থ খেলাধুলা সামগ্রী ব্যবসায়ী এবং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার সাধ্যমত এলাকার মানুষদের পাশে থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, ১০নং লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সাংগঠনিক সম্পাদক দাদন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ