26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

হাজীগঞ্জে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, মেহেদী হাসান রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুঠপাট মামলার এজহারভুক্ত আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর রাব্বি পলাতক ছিলেন। তার নেতৃত্বে ও প্রত্যক্ষ অংশগ্রহণে গত জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা করা হয়।

গেল বছর ৪ আগস্ট বিকালে পৌরসভার টোরাগড় এলাকায় সরকার বাড়ির সামনে আজাদ সরকারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় ১৪ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যার শিকার আজাদ সরকারের ছেলে পৌর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় ছাত্রলীগ নেতা রাব্বি সহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

এছাড়াও ৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেট্রনিক্স পন্যের শোরুম ও গোডাউন লুঠপাট ও ভাংচুর করা হয়। এতে ওই ব্যবসায়ীর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবী করেন। এঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতানামা ১৫০ জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাংচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় আইনগত পক্রিয়া শেষে তাকে হাজীগঞ্জে নিয়ে আসা হয় বলে জানান ওসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ