29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ছাত্রদল নেত্রীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, তারাবি নামাজের পর রাত ১০ টার দিকে জোবাইদা ইসলাম জেরিনের বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি গাড়িসহ ৪/৫ টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।এসময় আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় বসতঘরসহ সব আসবাবপত্র।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন থাকেন ঢাকায়। খবর পেয়ে বাড়িতে আসেন। তিনি বলেন, রাত ১১দিকে বাড়ি থেকে ফোন করে জানায় আমার বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করি, তার সুত্রধরেই আওয়ামী লীগের দোষররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় আমি আইনী আশ্রয় নিব।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি মো: রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও গিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ