30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বৈশাখী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন।

তিনি বলেন, এই নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি বিশ্বাস করি সমাজে তাদের মর্যাদা বাড়বে। পারিবারিক জীবনে গুরুত্ব বাড়বে। এটি শুধুমাত্র নারীদের আয়োজন সেজন্য মেলার অনুমোদন দিয়েছি। এই মেলায় শুধুমাত্র চাঁদপুরের উদ্যক্তারাই অংশগ্রহণ করতে পারবে। এর বাহিরে কাউকে পাওয়া গেলে মেলার অনুমোদন বাতিল হবে। আমাদের নৈতিক দায়িত্ব নারীদেরকে প্রমোট করা।

বর্ষবরণ উদযাপন প্রসঙ্গে বলেন, চাঁদপুর স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হবে। আমি চাই সেদিন চাঁদপুরের সকল মানুষ অংশগ্রহণ করবে। আমাদের সংস্কৃতি কেন্দ্র একটি ভালোমানের শোভাযাত্রার চেষ্টা করছি। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভা যাত্রা।

এছাড়াও জেলা প্রশাসনের বর্ষবরণ উপলক্ষ্যে গ্রামীণ খেলাধুলা সহ প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীর পাড়ে ঘুড়ি উৎসব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সহ-সভাপতি পাপড়ি বর্মন, পরিচালক ফেরদৌসী বেগম আলো, জোহরা আনোয়ার হিরা, সদস্য রাখী সিনহা, তানিয়া ইসলাম সহ অন্যান্য নেতারা।

মনিরা আক্তার বলেন, ১২ এপ্রিল থেকে এই মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলাতে প্রায় অর্ধশত স্টল তৈরী করা হয়েছে। বহু উদ্যোক্তা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলাতে বিনোদনসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ