29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধু, গ্রেফতার ২

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। এঘটনায় অভিযুক্ত মো: সুমন (৩১) ও মো: মহসিন (২৮) নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (২ মে) দুপুরে কচুয়া থানা পুলিশ তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে। সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিজুল ইসলাম।

গ্রেফতার সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নে হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত: বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ীর আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭এপ্রিল সন্ধ্যায় গৃহবধু (৩০) তার দশ বছর বয়সী ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হলে তাকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীতে গেলে অভিযুক্তরা তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছে বলে সেখানে নিয়ে যায়। পরে সেখানে গেলে ওই গৃহবধুকে দু”যুবক ঝাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। গৃহবধু ধষণের শিকার হয়ে সম্মান হানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করে।

কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধু পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার রহিমানগর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে। গৃহবধু পুলিশকে জানায়, তার নিখোঁজ হওয়া ছেলেকে পরবর্তীতে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম বলেন, ওই গৃহবধুর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে শুক্রবার (২ মে) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ