29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে একটি ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে খুবই কম ইলিশ ধরা পড়ছে। এই পরিস্থিতিতে জেলে ও ব্যবসায়ীরা একপ্রকার হতাশ। বড় স্টেশন মাছ ঘাটে ইলিশ সরবরাহ কম থাকলেও জেলেদের জালে এমাসে বড় সাইজের কিছু ইলিশ ধরা পড়ছে।

সোমবার (২৩ জুন) বড়স্টেশন মাছঘাটে গিয়ে জেলেদের জালে ধরা পরা আড়াই কেজি ওজনের একটি ইলিশ আনা হয়েছে। যা আড়তে নিলামে তুলে ১৩ হাজার ১শ” ৫০ টাকায় বিক্রি হয়।

ব্যবসায়ী উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে একাধিক আড়ৎদার নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১শ” ৫০ টাকায় নবীর হোসেন নামের এক ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, এমাসে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছে। যা আগে পাওয়া যায়নি। কিছুদিন আগেও আমি দুই কেজি ৪শ” ৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩শ” ৯০ টাকায় কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন , ইলিশের সরবরাহ একেবারে নেই বললেই চলে। এখনও ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে নাই, যা আছে স্থানীয় নদীর। মাঝেমধ্যে দু”একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ