29.3 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো: জামাল (১৯), মো: হাসান (১৮), মো: নাসিম (১৮) ও মো: সোহাগ (১৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শহরের বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী জামাল, হাসান, নাসিম ও সোহাগকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি , দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪ ইয়াবা ট্যাবলেট সেবনের ফিল্টার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাতে অপর এক অভিযানে শহরের লঞ্চঘাট থেকে মো: সোহেল গাজী (২৭) নামে মোবাইল চোরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪টি মোবাইল উদ্ধার করা হয়। অপরদিকে ফরিদগঞ্জ পাইকপাড়ায় অভিযান চালিয়ে মো: তানভীর (২২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয় ।

পরে গ্রেফতার মাদক কারবারি ও মোবাইল চোর উভয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ