30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযানে বিদেশী মদ উদ্ধার ও ৩ মাদক কারবারিকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১শ” ২৬ পিস বিদেশী মদ উদ্ধার করে। তবে এর সাথে জড়িতরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

একই রাতে সদর উপজেলার জাফরাবাদ এলাকা হতে মাদক কারবারি মো: মাসুদ গাজী (৩৮) এবং মো: শামীম হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকার অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেফতার মাদক কারবারি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ